০২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ঢাকা পোস্টের তিন সাংবাদিক

  • Reporter Name
  • Update Time : ০১:৫০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১ Time View

চীন–বাংলাদেশ সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় নিয়ে সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ-২০২৬’ পেয়েছেন ঢাকা পোস্টের তিন সাংবাদিক। তারা হলেন, বিশেষ প্রতিবেদক এফ এম আবদুর রহমান মাসুম, জ্যেষ্ঠ প্রতিবেদক শাহাদাত হোসেন (রাকিব) এবং হেড অব নিউ মিডিয়া ইনিশিয়েটিভ আরিফুল ইসলাম আরমান।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারের সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনটি পৃথক বিভাগে পুরস্কার পেয়েছেন ঢাকা পোস্টের এই তিন সাংবাদিক। কূটনীতি ও অর্থনীতি বিভাগে চীন–বাংলাদেশের অর্থনৈতিক, বাণিজ্যিক ও প্রযুক্তিগত সহযোগিতাবিষয়ক প্রতিবেদনের জন্য দ্বিতীয় পুরস্কার অর্জন করেছেন এফ এম আবদুর রহমান মাসুম।

সংস্কৃতি, ক্রীড়া, পর্যটন ও অন্যান্য বিভাগে সাংস্কৃতিক বিনিময়, ক্রীড়া, পর্যটন এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নবিষয়ক কাজের জন্য তৃতীয় পুরস্কার পেয়েছেন শাহাদাত হোসেন (রাকিব)।

এ ছাড়া আলোকচিত্র, প্রামাণ্যচিত্র ও মাল্টিমিডিয়া কনটেন্ট বিভাগে চীন–বাংলাদেশ সম্পর্কের গুরুত্বপূর্ণ মুহূর্ত, উন্নয়ন ও মানবিক গল্প নিয়ে নির্মিত ভিজ্যুয়াল কনটেন্টের জন্য তৃতীয় পুরস্কার অর্জন করেছেন আরিফুল ইসলাম আরমান।

চীন–বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা নিয়ে মানসম্মত সাংবাদিকতাকে উৎসাহিত ও স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় ‘গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড বাংলাদেশ ২০২৬’। বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের পৃষ্ঠপোষকতায় দেশের ১২টি সাংবাদিক সংগঠন ও ক্লাবের যৌথ উদ্যোগে এ পুরস্কার দেওয়া হয়েছে।

প্রতিযোগিতায় অংশ নিতে গত ১০ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়। বাংলাদেশে নিবন্ধিত গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, আলোকচিত্রী, প্রামাণ্যচিত্র নির্মাতা এবং মাল্টিমিডিয়া কনটেন্ট নির্মাতারা এতে অংশ নেন। গত বছরের ১ অক্টোবর থেকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রকাশিত প্রতিবেদন ও তৈরি করা কনটেন্ট প্রতিযোগিতার জন্য জমা দেওয়ার সুযোগ ছিল।

এ আয়োজনের যৌথ আয়োজক ছিল বাংলাদেশ-চায়না আপন মিডিয়া ক্লাব, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন, ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিক্যাব), ইকোনমিক রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি, অনলাইন এডিটরস অ্যালায়েন্স, টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ, ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ এবং বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরাম।

সহ-আয়োজক হিসেবে ছিল আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার, চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ এবং ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ঢাকা পোস্টের তিন সাংবাদিক

Update Time : ০১:৫০:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬